• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

রায়গঞ্জ পৌর এলাকায় সংঘর্ষে দুজন আহত, একজনকে ঢাকা মেডিকেলে রেফার

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রায়গঞ্জ পৌর এলাকায় সংঘর্ষে দুজন আহত, একজনকে ঢাকা মেডিকেলে রেফার

 

 

মোঃ সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহতদের পরিবারের অভিযোগ, টিটু (প্রায় ৪৫) নামের এক ব্যক্তি একটি বাড়িতে এসে গালাগালি শুরু করলে তাকে বাধা দেওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমান (১৮, পিতা: ফিরোজ) ও হাছান (২২) গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবন বন্ধ করতে বলাকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়। তবে অভিযুক্ত টিটুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের দাবি, তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
আহতদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাকে ধানগড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত হাছানও চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

One response to “রায়গঞ্জ পৌর এলাকায় সংঘর্ষে দুজন আহত, একজনকে ঢাকা মেডিকেলে রেফার”

  1. zbaji says:

    [6603]zbaji অফিসিয়াল লগইন | বিকাশ ডিপোজিট ও সেরা লাইভ ক্যাসিনো,zbaji অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা লাইভ ক্যাসিনো ও অনলাইন স্লট গেম। বিকাশ দিয়ে দ্রুত ডিপোজিট করে আজই আপনার যাত্রা শুরু করুন। visit: zbaji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category