• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রহনপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো:সামিরুল ইসলাম: গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি: / ১৩৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রহনপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​আজ ৩১ মে, রবিবার বিকেলে কলেজ মোড়স্থ বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
​বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম।

 

​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তাঁর আদর্শ ও অর্থনৈতিক দর্শন আজও আমাদের পথ দেখায়। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”

 

​তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।


উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা,নবাব মাস্টার, গোমস্থাপুর ইউনিয়ন বিএনপি নেতা নেজামউদ্দীন, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আলাউদ্দিন পারভেজ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর তাজামুল হক তাজেল, কৃষক দল নেতা আনারুল মেম্বার, বিএনপি নেতা, ইউসুফ আলী, রকি চৌধুরী,আতাউর রহমান মাস্টার, আনোয়ার মাস্টার। যুবনেতা, আল-আমিন বিশ্বাস,নুরুজ্জামান রিপন, আব্দুল্লাহ, পিয়ারুল ইসলাম, সাগর আহমেদ ,রফিকুল ইসলাম টফি, ডিকেন ছাত্রনেতা, শহিদুল ইসলাম, কৌশাল হিমেল, বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ
সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

​আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের পেশ ইমাম সোলেইমান আলী।দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী,বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category