• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

শিবগন্জ রায়নগর ইউপি নির্বাচন বিএনপি’র ৪ হেভিওয়েট প্রার্থী

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শিবগন্জ রায়নগর ইউপি নির্বাচন
বিএনপি’র ৪ হেভিওয়েট প্রার্থী

 

 

এস এম সালমান হৃদয় (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ের জনপ্রিয় ও যোগ্য প্রার্থী জরিপের মাধ্যমে প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের গণসংযোগ সমর্থন আদায়ে অতিবাহিত করছেন ব্যস্ত সময়। ইউপি নির্বাচন আলোচনায় বিএনপি দলীয় ৪ প্রার্থীর মধ্যে আলোচনার শিষ্যে রয়েছেন উন্নয়নের বার্তা নিয়ে মাঠে তৎপর মহাস্থানের কৃতি সন্তান সমাজ সেবক হাফিজুর রহমান হিরু। তিনি শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক । এলাকায় সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বিগত নির্বাচনে ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্বাচনে তিনি ৫,৭৮৯টি বিপুল ভোট পেয়ে নিজের শক্তিশালী অবস্থান জানান দিয়েছিলেন।

এদিকে নির্বাচনী মাঠে নেমেছেন ,শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে তাঁর সুদৃঢ় সম্পর্ক রয়েছে। অপর এক প্রার্থী শফিকুল ইসলাম শাহীন তিনি রায়নগর ইউনিয়ন ব্যাপী ব্যাপক পোস্টার প্রচারণায় ভোটারদের শুভেচ্ছা জানিয়ে সমর্থন প্রত্যাশা করেছেন।
এদিকে তরুণ নেতৃত্বের নতুন চমক দিচ্ছেন তরুণদের প্রতিনিধি হিসেবে মাঠ মাতাচ্ছেন তরুণ সমাজসেবক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের। তরুণ এই নেতা ইতিমধ্যে নির্বাচনী মাঠে বেশ বড় ধরনের চমক দেখিয়েছেন। তাঁর আধুনিক মনস্তত্ত্ব ও তারুণ্যের উদ্দীপনা ভোটারদকরে নতুন ভোটারদের আকৃষ্ট করছে।

রায়নগর ইউনিয়নের সচেতন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন চেয়ারম্যান চান যিনি এলাকার অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন করবেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়বেন এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। বর্তমানে এই ৪ প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার আশায় যেমন লবিং চালিয়ে যাচ্ছেন, তেমনি সাধারণ মানুষের আস্থা অর্জন ও সমর্থন আদায়ে গণসংযোগ করে সমর্থন প্রত্যাশা করছেন। শেষ পর্যন্ত রায়নগর ইউনিয়নের সাধারণ জনগণ কার গলায় বিজয়ের মালা পরাবেন, তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category