• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

 

 

শাহীন আলম গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ ধর্মীয় শোভাযাত্রায় বিভিন্ন বয়সের হাজারো ভক্ত অংশ নেন। ভক্তিগীতি, পূজা-অর্চনা ও রথ টানার মধ্য দিয়ে তারা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন।
উল্টো রথযাত্রার শোভাযাত্রা বুড়ীতলা ঘাট থেকে শুরু হয়ে তেতুলমোড়, খোয়াড়মোড় ও বড়বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহন্ত মহারাজ ক্ষীতিস চন্দ্র আচারীর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তরা দেশ, জাতি এবং সকলের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

 

আয়োজকরা জানান, রথযাত্রার নয় দিন পর অনুষ্ঠিত উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের রথ উৎসবের আনুষ্ঠানিক প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে। প্রায় ৪০ বছর ধরে গোমস্তাপুরে এ ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এবারের উল্টো রথযাত্রায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category