• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

সনাতন ধর্মালম্বীদের উল্টো রথযাত্রা উৎসবমুখর

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সনাতন ধর্মালম্বীদের উল্টো রথযাত্রা উৎসবমুখর

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

 

আমাদের এই অঞ্চল ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন। এখানে হিন্দু মুসলিম খৃষ্টান সম্প্রদায় শত শত বছর ধরে একসাথে বসবাস করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। ধর্ম যার যার উৎসব আমাদের সবার। আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। রোজা পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দী থেকে শতাব্দী ধরে একসাথে উদযাপন করছি। মানবতার এই দৃষ্টান্ত খুব কমই আছে। যেটি আমাদের চাটমোহর, ভাঙ্গুরা,ফরিদপুর উপজেলায় বিদ্যমান রয়েছে। আমরা মানুষে মানুষে কোন ভেদাভেদ চাইনা। আমাদের মূল মন্ত্র হোক মানব সেবা ধর্মের।

শুক্রবার (২৪ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেলে সনাতন ধর্মালম্বীদের উল্টো রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে পাবনার নারী সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা উপরোক্ত কথাগুলো বলেন।

পাবনার চাটমোহর পৌর সদরের দোলবেদীতলায় হাজার হাজার সনাতনী ভক্ত পূণ্যার্থী উলু ধ্বনি দিয়ে জগন্নাথ দেবের রথ নিয়ে মন্দির চত্বরে উপস্থিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, এ এম জাকারিয়া,রিন্টু কুন্ড, ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ বক্তব্য দেন।

এর আগে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি ভাঙ্গুরা উপজেলায় রথযাত্রা উৎসবে যোগ দেন। এসময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং শত শত ভক্ত পূণ্যার্থী রুমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “সনাতন ধর্মালম্বীদের উল্টো রথযাত্রা উৎসবমুখর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category