• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঐতিহাসিক মুজিব নগর আজ! চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে!

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শান্তির মোড়ে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে: র‍্যাব-৫

মো: শাহীন আলম / ৫৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শান্তির মোড়ে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে: র‍্যাব-৫

ইজিবাইকে অভিনব কায়দায় বহনকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড় হতে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে রর-৫, সিপিসি-১।

রপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, রর-৫, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড়ে অবস্থিত এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশ হতে ২২ (বাইশ) কেজি গাঁজাসহ মাদক কারবারী মোঃ মিরাজুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করা হয় ।ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ তারিখ ১৬:০৫ ঘটিকার সময় রর-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন কোর্ট চত্ত্বর এলাকায় অবস্থানকালীন নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ইজিবাইকে অবৈধ মাদক গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড়ে অবস্থিত এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল সরকারী গাড়ীযোগে ১৭.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে সন্দেহ জনক অবস্থায় একটি ইজিবাইক দেখতে পায় এবং ইজিবাইকের ড্রাইভারের আসনে বসা ধৃত আসামী মোঃ মিরাজুল ইসলাম (২৬), পিতা-কামাল উদ্দিন, সাং-উজিরপুর ৬নং ওয়ার্ড, উজিরপুর ইউপি, থানা-শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথাবার্তা বলে। আসামীর কথাবার্তায় সন্দেহ হলে উক্ত সময়ে আসামীকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয় এবং তার হেফাজতে থাকা ইজিবাইক তল্লাশীকালে ইজিবাইকের পিছনে দুই যাত্রী সিটের মাঝখানে রাখা ০২টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় নষ্ট গুড়া চা পাতার ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনের ১১টি করে মোট ২২টি ব্যাগের ভিতর সর্বমোট ২২(বাইশ) কেজি গাঁজা, নষ্ট গুড়া চা পাতা ৫০ (পঞ্চাশ) কেজি এবং ০১টি ইজিবাইক আলামত হিসেবে ১৮.০০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category