শনিবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে। তবে এ খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সের ওই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন। তিনি জানান, সম্পদ ছাড়ের বিষয়ে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়নি।
মূলত, আলোচনার পূর্বশর্ত হিসেবে আগের দিন শুক্রবার (১০ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, লেবাননে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এবং জব্দকৃত ইরানি সম্পদ যুক্তরাষ্ট্র মুক্ত না করা পর্যন্ত ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না।
প্রথমদিকে ইরানের এ শর্তে যুক্তরাষ্ট্রের সম্মতি রয়েছে বলে কূটনৈতিক মহলে গুঞ্জন উঠলেও, মার্কিন প্রশাসনের বর্তমান অবস্থানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা
Simple and clear, exactly how explanations should be.