• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

এই বৈঠক ব্যর্থ হওয়ায় গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়লো।

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রবিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ০৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের বিমানবন্দর থেকে এয়ার ফোর্স টু প্লেনে চড়ে দেশের উদ্দেশে রওনা হন। যাওয়ার আগে প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন (থাম্বস আপ) করে বিদায় নেন তিনি।

এর আগে, সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স জানান, ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।

চুক্তিতে পৌঁছাতে না পারার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “দুঃসংবাদ হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ বা সীমারেখা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে যুক্তরাষ্ট্র যে নিশ্চয়তা চেয়েছিল, ইরান তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

ভ্যান্স জানান, আলোচনা চলাকালীন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত ছয়বার ফোনে কথা বলেছেন এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া কঠোর অবস্থান বজায় রেখেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সূত্রমতে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। পাকিস্তানে অনুষ্ঠিত এই ‘ইসলামাবাদ টকস’-এর ওপর নির্ভর করছিল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভবিষ্যৎ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা। বর্তমানে বিশ্ববাজারে ২০ শতাংশ জ্বালানি সরবরাহকারী ‘হরমুজ প্রণালি’ ইরানের নিয়ন্ত্রণে অবরুদ্ধ থাকায় তেলের দাম আকাশচুম্বী এবং বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে রয়েছে।

মার্কিন প্রতিনিধি দল চলে গেলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইরান সরকার জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে এবং এখন উভয় পক্ষের প্রযুক্তিগত বিশেষজ্ঞরা নথিপত্র বিনিময় করবেন। কিছু বিষয়ে গুরুতর মতভেদ থাকলেও আলোচনা অব্যাহত থাকবে বলে ইরান দাবি করেছে, যদিও পরবর্তী বৈঠকের কোনো দিনক্ষণ জানানো হয়নি।

পাকিস্তানের সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেষ মুহূর্তে দুই ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠকে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন।

এই বৈঠক ব্যর্থ হওয়ায় গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়লো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category