• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৮৩ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) কুড়িগ্রাম প্রশাসক কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি, কুড়িগ্রাম জেলার আয়োজনে ও
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের (আন্দোলন বাস্তবায়ন কমিটি) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসুচীর ঘোষণা দেয়া হবে বলে শিক্ষক নেতারা হুশিয়ারি দেন।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ নুরুন্নবী (কেন্দ্রীয় কমিটি), কুড়িগ্রাম জেলা শাখার আন্দোলন বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক মাওঃ মোঃ আঃ কুদ্দুস। এছাড়াও শিক্ষক নেতা মনিরুজ্জামান মনির, জাতীয় ওলামা দলের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ও এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক, শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য ওয়াজেদ আলী, সাইফুর রহমান মন্ডল, আতিকুর রহমান, শাসছুল হক, হাসমত আলী, রুহুল আমিন সরকার, সোলায়মান হোসেন, আকতার হোসেন, তোফাজ্জল হোসেন, আলেপ উদ্দিন, আবু রায়হান, জেসমিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা, দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দুরীকরণে বক্তব্য তুলে ধরেন। নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category