• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মিনা পাড়ায় পাকা ধানসহ জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দাউদ সরদার বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উলপুর মিনাপাড়া বিলে প্রায় ২৭ কাঠা জমি ভোগদখল করে আসছেন দাউদ সরদার। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান চাষ করেন এবং ধান প্রায় পেকে গেছে। তবে তাঁর অভিযোগ, আলমগীর ফকিরের প্ররোচনায় এনায়েত মিনা সন্ত্রাসী বাহিনী নিয়ে হঠাৎ ভেকু (খননযন্ত্র) দিয়ে জমি কেটে পুকুর খননের চেষ্টা করছেন।
দাউদ সরদার বলেন, বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে তিনি বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনায়েত মিনা বলেন, জমিটি তাঁর ক্রয়কৃত এবং তিনি নিজের জমিতেই পুকুর খনন করছেন। তবে জমির মালিকানার দাবি করলেও তিনি কোনো দলিল দেখাতে রাজি হননি।
অন্যদিকে আলমগীর ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেন, তাঁর সম্মান ক্ষুণ্ন করতেই প্রতিপক্ষ এসব অভিযোগ তুলছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা শামিম বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category