• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়মিত লোডশেডিং এবং দীর্ঘদিন ধরে জেনারেটর বিকল থাকায় সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৭০ থেকে ১০০টি পাসপোর্ট আবেদন গ্রহণ এবং ৮০ থেকে ১২০টি পাসপোর্ট বিতরণ করা হয়। কিন্তু পুরো কার্যক্রমই বিদ্যুৎনির্ভর হওয়ায় বিদ্যুৎ বিভ্রাট হলেই কাজ বন্ধ হয়ে যায়। গত এক মাস ধরে জেনারেটর অচল থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার শাহ আলম বলেন, “সকাল থেকে এসে সব কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু বিদ্যুৎ না থাকায় ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলা সম্ভব হয়নি। দুপুর পর্যন্ত বসে থাকতে হয়েছে।”
একই অভিজ্ঞতার কথা জানান কোটালীপাড়া উপজেলার কুশলা গ্রামের সুমি বেগম। তিনি বলেন, “জরুরি কাজে এসেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিকল্প ব্যবস্থা থাকা উচিত।”
টুঙ্গিপাড়ার দক্ষিণ বাসুড়িয়া গ্রামের রাফসা বলেন, “বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো কাজ বন্ধ হয়ে যায়। এতে শুধু আমরা না, অফিসের লোকজনও বিপাকে পড়ছেন।”
এ বিষয়ে পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. নুরুল হুদা জানান, “অফিসে বর্তমানে একটি বিদ্যুৎ ফিডার রয়েছে। দ্বিতীয় ফিডার সংযোগের জন্য আবেদন করা হয়েছে। বিকল্প সংযোগ থাকলে সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।”
তিনি আরও জানান, বিকল জেনারেটর মেরামত বা নতুন জেনারেটর স্থাপনের বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির এক নির্বাহী প্রকৌশলী জানান, বিদ্যুতের ঘাটতির কারণে রোটেশন পদ্ধতিতে লোডশেডিং করতে হচ্ছে। শহরে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি সেবাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে জনভোগান্তি আরও বাড়বে। তাই দ্রুত বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা চালু ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category