• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): / ২৭৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!

চাঁপাইনবাবাগঞ্জের ভোলাহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা পর্যায়ে গঠিত কমিটির প্রস্তুতিমূলক সভা সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

নয়া উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শোভন কুমার পাল, ইউপি চেয়ারম্যানগণ- আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, শিক্ষক আব্দুর রাকিব, মোঃ হাতেম তাইসহ অন্যান্য সুধীজন।

সভায় আলোচনান্তে নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দ্রুত নাম নিবন্ধন করার জন্য জোড়ালো আহবান জানান অনুষ্ঠানের সভাপতি। ১২ হতে ১৪ বছরের বালক ও বালিকাদের ৮ ইভেন্টে মেলে ধরার এ সুযোগ। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০২৬।

এম. এস. আই শরীফ,
২০.০৪.২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

One response to “ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!”

  1. HELLWEG says:

    Loved this post! Do you have a follow-up on summer outfits coming soon?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category