• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে তীব্র নদীভাঙন, মানববন্ধনকারীদের নামে মামলা

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে তীব্র নদীভাঙন, মানববন্ধনকারীদের নামে মামলা

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এতে করে উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ পরিস্থিতিতে নদীভাঙন ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে অভিযোগ রয়েছে, ওই আশ্বাসের কয়েকদিন পরই মানববন্ধনে অংশ নেওয়া প্রায় সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে এখন আর কেউ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন চললেও এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে প্রভাবশালী একটি চক্র জড়িত থাকতে পারে। এমনকি কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় চৌহালী উপজেলার আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category