• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ

গোমস্তাপুরে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী আটক

শাহিন আলম স্টাফ রিপোর্টারঃ  / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

গোমস্তাপুরে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী আটক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— নুনগোলা কেডিসিপাড়া এলাকার আঃ সাত্তারের স্ত্রী মোসা. সাজেদা বেগম (৫৪) এবং নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা এলাকার মৃত শামসুল আলমের স্ত্রী মোসা. শাহিদা বেগম (৫৮)। বর্তমানে শাহিদা বেগম সাজেদার বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category