• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

স্বাধীনজীবনের উদ্যোগে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

স্বাধীনজীবনের উদ্যোগে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ প্রতিনিধি:

পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীনজীবন’-এর উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ফ্লাইওভারের পাশের পশ্চিম অংশে এই কর্মসূচির উদ্বোধন করেন সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় প্রায় ৪০ প্রজাতির ফুল ও শোভাবর্ধনকারী প্রায় ২৬০টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

উদ্বোধনের পর জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্বাধীনজীবনের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম, সংগঠনের সদস্য মো. ফরহাদ হোসেন এবং সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীনজীবনের উপদেষ্টা ও শেখ নূর মুহাম্মদ স্মৃতি পাঠাগারের সভাপতি কাজী আলমগীর হোসাইন, সদস্য ফুয়াদ আহম্মেদ ফয়সাল, মামুনুর রশিদ, অধ্যাপক মো. গোলাম কাইয়ুম, প্রভাষক সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক খান, বাংলাদেশ নৌবাহিনীর সদস্য জিহাদী হাসান বাবু, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রিপন এবং সমাজ ও পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্বাধীনজীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম বলেন, ‘সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণে একদিনেই ফ্লাইওভারের এক পাশের বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অন্য পাশগুলোতেও এবং অন্যান্য ফ্লাইওভারে একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

তিনি এ উদ্যোগ সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

৩ responses to “স্বাধীনজীবনের উদ্যোগে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন”

  1. Anyone know what the best games are on betobetcasino? I am thinking of hitting the tables tonight and figured I would get some pointers. Here’s the main website: betobetcasino

  2. 1xslotsapp says:

    I’m thinking about trying out 1xslotsapp, is it available on android too? If anyone has used it on their phone I’d love some feedback regarding responsiveness. You can Check it out yourself right here: 1xslotsapp

  3. gamei88 says:

    Yo, check out gamei88! It’s got all sorts of games to try. Seriously, I’ve been having a blast on there. You should definitely give gamei88 a shot!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category