• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬


 মাহিদুল ইসলাম ফরহাদ,

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। রবিবার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত আব্দুস সাত্তার জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেন। পরে সেই সনদ ব্যবহার করে অন্যের মালিকানাধীন জমি নিজের নামে নামজারি করার চেষ্টা করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। জালিয়াতির অপরাধে তাকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা রোধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি কাজে বিঘ্ন ঘটানো বা ভুয়া নথি ব্যবহার করে সাধারণ মানুষের জমি আত্মসাতের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত রাখতে এবং ভূমিসেবা আরও স্বচ্ছ করতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category