• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট ২০২৬ বাগেরহাট জেলা চ্যাম্পিয়ন চিতলমারী অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল!

নাছিম মৃধা, জেলা প্রতিনিধি, বাগেরহাট। / ৮৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট ২০২৬
বাগেরহাট জেলা চ্যাম্পিয়ন চিতলমারী অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল

 

বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট অনূর্ধ্ব-১৪ ২০২৬” টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় চিতলমারী ও মোড়েলগঞ্জ উপজেলা দল। রোমাঞ্চকর এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চিতলমারী উপজেলা দল জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

১১ মে ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চিতলমারীর খেলোয়াড়রা শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। বিশেষ করে আলী মাহমুদ নোবেল অসাধারণ বোলিং করে ম্যাচে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি “ম্যান অব দ্যা সিরিজ”, “ম্যান অব দ্যা ম্যাচ” ও “সেরা বোলার” নির্বাচিত হন। টুর্নামেন্টে তিনি মোট ১০টি উইকেট লাভ করে সবার নজর কাড়েন। জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর চিতলমারী উপজেলা দলকে বরণ করে নেয় বাগেরহাট জেলা স্টেডিয়াম। খেলোয়াড়দের এই সাফল্যে পুরো চিতলমারী উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক নেতা এম. এ সালাম সাহেব এবং চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
চিতলমারী উপজেলা দলের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলের কোচ শ্রদ্ধেয় বিন্দু সাহেব। তার কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় দলটি চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যায়।

এছাড়াও চিতলমারী সরকারি এস.এম মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক গৌতম মালাকার-এর অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উল্লেখ্য, চিতলমারী সরকারি এস.এম স্কুলের প্রায় ১০ জন শিক্ষার্থী-খেলোয়াড় এই দলে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছে।

ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিতলমারীর এই ঐতিহাসিক অর্জন আগামী দিনে তরুণ ক্রিকেটারদের আরও অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category