• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

 

মো: সিমান্ত তালুকদার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী এলাকায় ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (১৩ মে) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। এর আগে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান শুরু করে। পরে প্রধান আসামি জাওয়াদকে গ্রেফতার করা হয়।

 

স্থানীয়রা পুলিশের এ দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে অনেকে মন্তব্য করেছেন।

 

রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category