• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত!

Reporter Name / ১৯৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

 

 

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে পৌর টাউনহলে এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা বিজ্ঞানমনস্ক সমাজ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

৭ responses to “কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category