ধামইরহাটে নজরুল বর্ষের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় জাতীয় কবি নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রী ও সুধীজন উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
Love the promotions they run every weekend. It keeps the gameplay exciting and rewarding. I always suggest ph555taya to my buddies.