• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022

মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। / ৭৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “DHS Alumni Cup Season-1 2026” ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। শুক্রবার (২৯ মে ২০২৬) ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 

“একসাথে খেলব, একসাথে মিলব, বন্ধন হোক আরও দৃঢ়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন এসএসসি ব্যাচের মোট ১২টি দল অংশগ্রহণ করে। সকাল থেকে শুরু হওয়া খেলা রাত পর্যন্ত চলে। খেলাগুলোর আগে নামাজের বিরতি রাখা হয় এবং উৎসবমুখর পরিবেশে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

 

টুর্নামেন্টে অংশ নেয় SSC Batch 2014-17, SSC Batch 2018, SSC Batch 2019, SSC Batch 2020, SSC Batch 2021, SSC Batch 2022, SSC Batch 2023, SSC Batch 2024 (Trending-24), SSC Batch 2025 (Aurum-25), SSC Batch 2027 সহ বিভিন্ন ব্যাচের দল।

 

SSC Batch 2024 দল শুরুতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিদায় নিলেও খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়ায়।
টুর্নামেন্টের অন্যতম আলোচিত ম্যাচ ছিল SSC Batch 2018 ও SSC Batch 2023-এর মধ্যকার লড়াই।
মাঠে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মাঠের বাইরে ছিল বড় ভাই-ছোট ভাইয়ের আন্তরিক সম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় SSC Batch 2022 ও SSC Batch 2018। উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে SSC Batch 2022 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও পরিচালনায় দায়িত্ব পালন করেন রাফিউল ইসলাম হিমেল, ফাহাদ, সজিব, সিনহা, নাইম, জিসান, হৃদয়, রাইসুল, আরাফাতসহ ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

 

অংশগ্রহণকারী ও দর্শকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category