গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ মু যোহুর আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ইয়াসিন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক মু হাসান আলী, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মু আব্দুস সামাদ, নাচোল সরকারি কলেজের প্রভাষক মু আলমগীর হুসাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক কয়েস মাস্টার ,সুজাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা, সম্মাননা ,স্মারক ও উৎসাহমূলক বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Alright alright, fb777viplogin in the house! VIP access, huh? Sounds fancy. Betting some smooth gameplay behind that gate. Click here: fb777viplogin and find out!
Casinovz999? Gettin’ fancy with the numbers! Love it. Casino vibes for sure. Roll the dice at casinovz999, who knows what’ll happen!
Pakjetogame… this one sounds fast! Like a rocket or something. Get your game on at pakjetogame. Blast off!