• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

আগামী ১৩ জুনের কাউন্সিল ঘিরে গোমস্তাপুরে বিএনপির জোরালো প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আগামী ১৩ জুনের কাউন্সিল ঘিরে গোমস্তাপুরে বিএনপির জোরালো প্রস্তুতি সভা অনুষ্ঠিত

​মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আগামী ১৩ জুনের ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​ শুক্রবার বিকেলে মরহুম বাইরুল চেয়ারম্যানের চাতাল প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

আসন্ন কাউন্সিলকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা হয়।

​সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ও সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব,
​সভায় আগামী ১৩ জুনের ত্রি-বার্ষিক কাউন্সিলে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, যোগ্য নেতৃত্ব নির্বাচন এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করে কাউন্সিলকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা।
​সভায় বক্তারা বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রাম এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এই কাউন্সিলের গুরুত্ব অপরিসীম। প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও,গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,এবং রহনপুর পৌর সভার সাবেক মেয়র তারিখ আহমদ
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান,ও গনি হামিদ চৌধুরী,
আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান অপু,বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক,ফজলুর রহমান,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ,চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মন্তাজ আলী, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম রসদুল সাংগঠনিক সম্পাদক, সামিরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপির, সদস্য সচিব ওবাইদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সমর্থন প্রার্থী ও বিএনপি নেতা, সাজ্জাদ আলী,বিএনপি নেতা,জাহিদ হাসান মুক্তা,শামাউন ইসলাম বাবুল, প্রফেসর বাবু, আব্দুর রশিদ, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম রানা,আজিবুর রহমান, আমজাদ হোসেন মেম্বার,মোহাম্মদ টিপু, মোহাম্মদ হারিজ, আবু সালেম চৌধুরী,ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন আলী, সদস্য সচিব,আরিফুল ইসলাম,গোমস্তাপুর উপজেলা আহবায়ক ,বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স সুজন আলী, যুবনেতা, সবুর আলী, হাসান আলী, বিএনপির মহিলা নেত্রী,তুলি বেগম, তাজকেরা বেগম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।উপস্থিত নেতা কর্মীরা কাউন্সিল সফল করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের
দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

২ responses to “আগামী ১৩ জুনের কাউন্সিল ঘিরে গোমস্তাপুরে বিএনপির জোরালো প্রস্তুতি সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category