• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আঙ্গুর ও ফুল চাষে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ / ২৭৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

গোমস্তাপুরে আঙ্গুর ও ফুল চাষে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আধুনিক ফল ও ফুল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় আঙ্গুর ও বিভিন্ন জাতের ফুল চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন আলীনগর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা মোঃ শাহাদাত হোসেন। বাড়ির পাশের ছোট্ট একটি জমিতে তার ব্যতিক্রমী এ উদ্যোগ ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

 

জানা যায়, নিজস্ব উদ্যোগ, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তিনি পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন। শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও বর্তমানে তার বাগানে উন্নত জাতের আঙ্গুর গাছে ফল ধরতে শুরু করেছে। একই সঙ্গে গোলাপ, গাঁদা, জারবেরা ও বিভিন্ন প্রজাতির ফুলের চাষও করছেন তিনি। নিয়মিত পরিচর্যা, সেচ ব্যবস্থা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার তার বাগানের সফলতার অন্যতম চাবিকাঠি।
উদ্যোক্তা মোঃ শাহাদাত হোসেন জানান, মাস্টার্স সম্পন্ন করার পর চাকরির পেছনে না ছুটে কৃষির প্রতি আগ্রহ থেকেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিশ্বাস করেন, বিদেশি ফল হিসেবে পরিচিত আঙ্গুর বাংলাদেশের মাটিতেও বাণিজ্যিকভাবে সফলভাবে চাষ করা সম্ভব। এ ধারণা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছেন তিনি।

 

তিনি আরও বলেন, অর্থ সংকটের কারণে কাঙ্ক্ষিত পরিসরে চাষাবাদ সম্প্রসারণ করতে পারছেন না। সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে ভবিষ্যতে বৃহৎ পরিসরে আঙ্গুর ও ফুল চাষের পরিকল্পনা রয়েছে তার।

 

শাহাদাত হোসেনের সফলতা দেখে স্থানীয় কৃষক ও তরুণদের অনেকেই তার বাগান পরিদর্শনে আসছেন এবং কৃষি উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন। এলাকাবাসীর মতে, যথাযথ প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে আঙ্গুর চাষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আওয়াল হোসেন বলেন, “আধুনিক ও লাভজনক কৃষিতে তরুণদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা দেশের কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। কৃষি বিভাগ নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে।”

 

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা


আপনার মতামত লিখুন :

One response to “গোমস্তাপুরে আঙ্গুর ও ফুল চাষে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category