• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ওলির বাজার অংশে ড্রেন নির্মাণ না করেই রাস্তার কাজের উদ্যোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী মানববন্ধনে ড্রেন নির্মাণের দাবিতে সোচ্চার জনতা জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’ ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে : মালিকবীহিন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র জোড়া অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার উল্লাপাড়া সদর ইউপিতে গ্রাম আদালতের ক্যাম্পেইন! চাঁপাইনবাবগঞ্জ রাধানগরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ভোলাহাটে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কুয়েতের আকাশসীমা আবার স্বাভাবিক, নিয়মিত ফ্লাইট চলাচল শুরু

জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’

মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’

 

 

উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনার প্রতিযোগিতা “Startup Science Project and Innovation Idea Showcasing Program”-এ ধারাবাহিক সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ধানগড়া হাই স্কুলের দল। তাদের উদ্ভাবনী প্রকল্পের নাম “BengalTori”।

 

গত ১২ জুন অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে ধানগড়া হাই স্কুলের এই দল। এই সাফল্যের মধ্য দিয়ে তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।

 

পরবর্তীতে ১৪ জুন অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও জেলার বিভিন্ন স্কুল ও কলেজকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে দলটি। এর ফলে তারা সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

 

আগামী ২৮ জুন ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্যমতে, দেশের ৬৪ জেলার ৬৪টি দল এতে অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ে নিজেদের সেরা উদ্ভাবনী ধারণা উপস্থাপনের মাধ্যমে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের “BengalTori” দল।

 

দলটির টিম লিডার হলেন ওয়ারিদ আব্দুল্লাহ। দলের অন্যান্য সদস্যরা হলেন ফারহান নাদিম ওহী এবং তাসিন তাহমিদ। প্রতিযোগিতায় দলটির সঙ্গে সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন আব্দুর রাজ্জাক স্যার এবং মোহাম্মদ আলী স্যার।

 

জাতীয় পর্যায়ের এই অর্জনকে ঘিরে দলটির সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন, যাতে জাতীয় পর্যায়েও সফল হয়ে সিরাজগঞ্জের জন্য গৌরব বয়ে আনতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category