গোমস্তাপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপ ও মদ উদ্ধার
মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপ এবং মদ উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ ২০ জুন ২০২৬ তারিখ শনিবার ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় ১৬ বিজিবির অধীনস্থ রোকনপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত মাদক
বিজিবি সূত্রে জানা গেছে, রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওয়ালিদ হোসেন, বিজিবিএমএস-এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চিকনির হাট নামক স্থানে অভিযান চালায়। অভিযানে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় নিম্নলিখিত মাদকদ্রব্যগুলো আটক করা হয়: ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৩০,৭০০ পিস স্কাপ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প): ১৪১ বোতল, ভারতীয় মদ: ০১ বোতল আটককৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এই সফল অভিযানের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন:
”নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
https://shorturl.fm/kVz8Z
https://shorturl.fm/8bfBX
https://shorturl.fm/s5y3k
Okay, I’m actually impressed with 888jogobet. They have a really good selection of games I haven’t seen anywhere else. Plus, their customer support was quick. Recommend checking it out.
8casinocomapp… Decent enough app for a quick flutter. Nothing outstanding, but it does the job. Quick deposits, relatively easy withdrawals. Check it out for yourself: 8casinocomapp
Bet786? Alright, let’s be real; it’s another betting site. BUT! They do have competitive odds on certain sports. Shop around and see if it works for you! More info: bet786