• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

কক্সবাজারে কোস্ট গার্ড ও বিজিবির পৃথক অভিযান: ইয়াবা উদ্ধার, ইউরিয়া সার জব্দ; আটক ৬

জামাল উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি: / ৮৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

কক্সবাজারে কোস্ট গার্ড ও বিজিবির পৃথক অভিযান: ইয়াবা উদ্ধার, ইউরিয়া সার জব্দ; আটক ৬

 

 

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ইয়াবা ও পাচারকাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা ইউরিয়া সার উদ্ধার করেছে। এ দুই অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে।

 

কোস্ট গার্ড জানায়, রবিবার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়।

 

অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তের কাটাখাল এলাকায় বিজিবির বিশেষ অভিযানে পাচারের আগেই ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযান চলাকালে দুই বাংলাদেশি ও তিন রোহিঙ্গাসহ মোট পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পানিপথে পালিয়ে যেতে সক্ষম হয়।
কোস্ট গার্ড ও বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, ইউরিয়া সার, জব্দকৃত যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে উভয় বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

৪ responses to “কক্সবাজারে কোস্ট গার্ড ও বিজিবির পৃথক অভিযান: ইয়াবা উদ্ধার, ইউরিয়া সার জব্দ; আটক ৬”

  1. Vermelho555jogo is pretty cool. Good selection of games and easy navigation. That’s what’s up here. Check this vermelho555jogo.

  2. w88siver says:

    Heard some folks talking about W88siver. Decided to try it. Check it out. w88siver.

  3. 181bet4 says:

    Heard some good things about 181bet4. Gonna give it a whirl tonight and see if it lives up to the hype! Wish me luck! Check it out for yourself here: 181bet4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category