• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা / ৮০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনব্যাপী স্কিল অ্যান্ড প্রফেশনালিজম ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: রাশেদুল হক। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. মো:শামীম রেজা।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম বলেন, পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দক্ষ হতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, যাতে অন্যরাও খুঁজে নেয় তাদের কাজের জন্য। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রশিক্ষণ থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে, আমাদের সময়ানুবর্তি হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান বলেন, সঠিক সময়ে অফিসে আসা এবং অফিসে থাকতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার শেখ মাহমুদ কানন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category