• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবীর কারাদণ্ড

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবীর কারাদণ্ড

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ

পাবনা,চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৩০ জুন মঙ্গলবার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযানে বনগ্রাম এলাকা থেকে আজম এর ছেলে জাহিদ (১৯), সাদেক প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম (২১) ও ফারুক হোসেনের ছেলে আমিরুল ইসলাম (১৯) কে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত অভিযুক্তদের শাস্তি প্রদান করেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, উপজেলা প্রশাসন, চাটমোহর থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া বন্ধে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ ও যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি পরিবারকে ও এলাকাবাসীকে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

One response to “চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবীর কারাদণ্ড”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category