• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

পাবনায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রী

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

পাবনায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রী

 

রিপোর্টার: (পাবনা) শেখ মোহাম্মদ পারভেজ

পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের শবদুল প্রামানিক (৩৫) ও তার স্ত্রী আশা খাতুন (২৫)।

পরিবারের সদস্যরা জানান, নিজেদের বাড়ির পাশে পুকুরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার একটি বাঁশের চিকন লাঠি দিয়ে ঠেকানো ছিল। বিকেলে ওই পুকুরে নেমে মাছ ধরছিলেন স্বামী-স্ত্রী। এ সময় হঠাৎ ওই বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইনসুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তারা ঘটনাস্থলেই মারা যায়।

ওসি মজিবর রহমান আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category