• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার

 

(নিজস্ব প্রতিবেদক:)

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ওসির কক্ষে তোলা বলে দাবি করা একটি এআই বা ডিজিটালভাবে সম্পাদিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ছবিটি বিভ্রান্তিকর এবং এর মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির কক্ষে এক যুবক ওসির চেয়ারে বসে আছেন এবং তার চারপাশে কয়েকজন পুলিশ সদস্য হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় সচেতন মহল এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচারকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় নাচোল থানা পুলিশ। সরেজমিনে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে এবং এসআই মো. খাইরুল ইসলামের সহযোগিতায় মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে ফতেপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে পারভেজকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সে যত বড় অপরাধীই হোক না কেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category