• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

রায়গঞ্জে মাদকে বাধা দিতে গিয়ে প্রাণ গেল একজনের

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রায়গঞ্জে মাদকে বাধা দিতে গিয়ে প্রাণ গেল একজনের

 

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

রায়গঞ্জে মাদকে বাধা দিতে গিয়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর, ভাই আইসিইউতে

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় তাঁর বড় ভাই মো. হাসান গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়। তিনি রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বস্তা ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে এবং রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মো. তারা শেখের ছেলে টিটোনের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে টিটোন বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে আব্দুর রহমান ও তাঁর বড় ভাই হাসানের ওপর হামলা চালান। এতে দুজনই গুরুতর আহত হন।
আহতদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাঁর জীবন বাঁচানোর চেষ্টা হিসেবে একটি হাত অপসারণ করলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
অন্যদিকে, গুরুতর আহত হাসান এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের সহপাঠীরা বলেন, আব্দুর রহমান একজন শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে তাঁরা গভীর শোক প্রকাশ করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় অভিযুক্ত টিটোন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।,….


আপনার মতামত লিখুন :

২ responses to “রায়গঞ্জে মাদকে বাধা দিতে গিয়ে প্রাণ গেল একজনের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category