চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ২৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ২৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. সাইফ জামান আনন্দকে সভাপতি এবং মো. আতিকুজ্জামান আশিককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ১ নাং সহ-সভাপতি এ.কে. এম. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহফুজ বিন তৌফিক, সাংগঠনিক সম্পাদক মো: আজম আলী, সহ- সম্পাদক মো: মাসুদ রান, সদস্য মো:সামিম আক্তার, বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে। সাংগঠনিকেন্দ্রীয় কমিটির অনুমোদিত এই পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
দলীয় সূত্রে জানা গেছে, কমিটিতে ত্যাগী, সক্রিয় এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নেতাকর্মীদের মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নতুন নেতৃত্ব জেলার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যুতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে। অনেক নেতাকর্মী নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় কমিটির অনুমোদিত এই পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
[8113]Bingo 888 Login at APK Download – Legit na Online Slots,Mag-bingo 888 na para sa legit na online slots at casino gamit ang GCash. Madali ang login at APK download para makapaglaro agad. Sali na at mag-enjoy! visit: bingo 888