• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন:এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
দিলেন:এমপি নূরুল ইসলাম বুলবুল

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠেই দেশের যোগ্য নাগরিক হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. তোহরুল ইসলাম সোহেল এবং সাবেক শহর শিবির সভাপতি আবু তালেব। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নুসরাত খানম ও আসাদুজ্জামান সাদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ডা. আয়েশা জুলেখা ও সিটি কলেজের প্রভাষক ফরিদা পারভীন। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. নেয়ামতুল্লাহ। বক্তারা বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি অভিভাবক, শিক্ষক এবং বিদ্যালয়েরও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

৫ responses to “মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন:এমপি নূরুল ইসলাম বুলবুল”

  1. zebet says:

    [8129]zebet Official Login – Legit Online Casino na may Mabilis na GCash,Sa zebet, mabilis ang GCash withdrawal at madaling mag-download ng app. Alamin din kung paano maglaro ng slots para manalo. Mag-sign up at sumali na ngayon! visit: zebet

  2. teamsbet says:

    [932]Teamsbet Login Ph | Legit Online Slots at GCash Casino,Mag-teamsbet login ph na para sa legit online slots gcash. I-download ang teamsbet download APK at subukan ang live casino. Register na at maglaro! visit: teamsbet

  3. valleybet says:

    [3227]valleybet লগইন এবং অ্যাপ ডাউনলোড – বিকাশ ক্যাসিনো ডিপোজিট,valleybet-এ লগইন করে অনলাইন স্লট গেম খেলার নিয়ম জানুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে লাইভ ক্যাসিনো বোনাস অফার বুঝে নিন। আজই জয়েন করুন। visit: valleybet

  4. sbobet says:

    [3831]sbobet login করুন এবং বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো খেলুন,sbobet APK ডাউনলোড করে সহজেই লগইন করুন। এখানে বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো এবং সেরা স্লট গেম সাইট উপভোগ করুন। আজই জয়েন করুন। visit: sbobet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category