• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার, ২ জন গ্রেফতার

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার, ২ জন গ্রেফতার

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ২১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল পাবনা সদর উপজেলার দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি তলোয়ার, ২টি ছুরি এবং ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এসব ধারালো অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত অবৈধ ধারালো অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনা জেলা পুলিশ মাদক, অস্ত্র ও সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

৩ responses to “পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার, ২ জন গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category