• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক
সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বগুড়া প্রতিনিধি: চাকরি জাতীয়করণের দাবিকে সামনে রেখে বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের অ্যাডভোকেট আব্দুল বারী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব লুৎফর রহমান।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। এছাড়া আলহাজ্ব সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

 

বক্তারা শিক্ষকদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিনুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল হাসান নির্বাচিত হন।

 

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।
এছাড়া বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির সভাপতি হিসেবে মো. হারুনুর রশিদ নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

৪ responses to “চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category