গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৬
শাহিন আলম স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মনসর বিলে এ ঘটনা ঘটে। এসময় তাজামুল হক, বজলুর রহমান, আব্দুল লতিফ, সামিনা বেগমসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার মনসুর বিলের প্রায় ৭২ বিঘা জমির মালিকানা নিয়ে আলী নগর এলাকার কামরুল হাসান ও মকরমপুর এলাকার আহসান হাবিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে দুপুরে জমি চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।