শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক
মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান পরিচালনা করে। স্থানটি সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানে উত্তর ফতেপুর গ্রামের মো. আব্দুস সালাম (৪০), পিতা–মো. কেতাব উদ্দিনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
https://shorturl.fm/gTZRs
[1641]uno89 | Login Resmi Link Alternatif Situs Slot Gacor Terpercaya,uno89 menyediakan link alternatif terbaru untuk akses mudah. Nikmati berbagai pilihan casino online terpercaya dengan kemudahan deposit via Dana. Daftar sekarang! visit: uno89
[3053]2222bd অফিসিয়াল লগইন | সেরা অনলাইন ক্যাসিনো এবং দ্রুত বিকাশ পেমেন্ট,2222bd-এ আজই জয়েন করুন। আমাদের অ্যাপ ডাউনলোড করে অনলাইন স্লট গেমের নিয়ম জানুন এবং দ্রুত বিকাশ পেমেন্ট সুবিধা উপভোগ করুন। এখনই লগইন করে শুরু করুন। visit: 2222bd