চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার দূর সম্পর্কের নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা (৪৭)কে গ্রেপ্তার করে চাটমোহর থানা পুলিশ। তিনি উপজেলার পার-চাটরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মাসুদ রানা শিশুটিকে কুপ্রস্তাব দেন। সে এতে রাজি না হলে তাকে জোরপূর্বক স্পর্শ করে শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় পাশের বাড়ির এক নারী ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
পরে বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি তার মাকে জানায়। এরপর ভুক্তভোগীর মা চাটমোহর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, মামলা রেকর্ড হওয়ার পরপরই অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে
https://shorturl.fm/nTwIe
https://shorturl.fm/Xg7Tu
https://shorturl.fm/4YnGB
https://shorturl.fm/IpEv5
https://shorturl.fm/6Uqc2
[8549]Freshcasino | Link Vào Chính Thức & Hướng Dẫn Chơi Baccarat Online,freshcasino cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app apk nhanh chóng và hướng dẫn nạp tiền qua Momo tiện lợi. Khám phá ngay thế giới giải trí đẳng cấp tại đây. visit: freshcasino
[8990]svbet | Link vào chính thức – Hướng dẫn chơi Baccarat online,svbet cung cấp link vào chính thức an toàn. Hỗ trợ tải app apk nhanh chóng và hướng dẫn nạp tiền casino qua Momo tiện lợi. Truy cập ngay để khám phá thế giới giải trí. visit: svbet