• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক

 

 

​মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
​আজ রোববার (০৯ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
​আটককৃত চোরাচালানি মালামাল ও নৌকা গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

​সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র সর্বাত্মক অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

২ responses to “গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক”

  1. c444 says:

    [7729]c444 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,c444 অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন ক্যাসিনো গেমের অভিজ্ঞতা নিন। এখানে স্লট গেম খেলার সহজ নিয়ম এবং দ্রুত বিকাশ পেমেন্টের সুবিধা পাবেন। আজই জয়েন করুন। visit: c444

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category