• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ১৬৭ বোতল অনুমোদনবিহীন যৌন উত্তেজক সিরাপ জব্দ, যুবকের কারাদণ্ড

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গোমস্তাপুরে ১৬৭ বোতল অনুমোদনবিহীন যৌন উত্তেজক সিরাপ জব্দ, যুবকের কারাদণ্ড

 

 

শাহিন আলম, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৬৭ বোতল অনুমোদনবিহীন যৌন উত্তেজক সিরাপ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে রাব্বানী (২৭) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।
অভিযানে গোমস্তাপুর থানা পুলিশ, বিজিবির রহনপুর বিওপি এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনবিহীন ওষুধ বা যৌন উত্তেজক পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category