• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

আমিনবাজারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা, জহিরুল আটক

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আমিনবাজারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা, জহিরুল আটক

 

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহত আলতাফ হোসেনের স্ত্রী শিউলি বেগম সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আটক জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিহত আলতাফ হোসেন (৫৮) পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হামলায় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের একটি দলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আলতাফ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

পরে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আমিনবাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category