• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

হাসপাতালে অভিযান: কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

‎হাসপাতালে অভিযান: কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার

 

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের সরকারি দুটি হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
‎মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

‎পুলিশ সুপার জানান, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে—এমন তথ্য পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি পর্যবেক্ষণের পর দালালদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে ৩২ জনকে আটক করার পর তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
‎পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করতেন। তারা উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা কিংবা কম খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের সরকারি হাসপাতালের পরিবর্তে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন।
‎এতে প্রত্যন্ত এলাকা থেকে আসা সাধারণ রোগী ও স্বজনরা প্রতারণা ও হয়রানির শিকার হতেন বলে জানিয়েছে পুলিশ। অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ খরচ করার অভিযোগও রয়েছে।

‎সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “সরকারি হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালচক্রের তৎপরতা সহ্য করা হবে না। দালালদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

‎তিনি আরও জানান, জনগণের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে হাসপাতালকেন্দ্রিক অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

২ responses to “হাসপাতালে অভিযান: কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার”

  1. I’ve tried a few different sites this month and this one stands out for its fairness. The wins feel genuine and the login is secure. Cheers to bolaslot88login.

  2. bdm444 says:

    Great vibes and even better rewards. I really appreciate how straightforward the rules are here. Definitely visit bdm444 for some quality entertainment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category