• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

চুরি-লুটপাটে অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কে রায়গঞ্জের জনগণ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চুরি-লুটপাটে অস্থির আইনশৃঙ্খলা

পরিস্থিতি নিয়ে আতঙ্কে রায়গঞ্জের জনগ

 

 

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে চুরি, লুটপাট, হামলা ও নির্যাতনের মতো অপরাধমূলক ঘটনা। প্রতিনিয়ত ঘটতে থাকা এসব ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ ২৪ ঘণ্টার ব্যবধানে এলাকায় তিনটি সেচ পাম্পের ট্রান্সফরমার, একটি মোটরসাইকেল এবং ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।

তবে সাম্প্রতিক সময়ে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি, সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, মোটরসাইকেল চুরি এবং বসতবাড়িতে নৈশ ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটে চলেছে, এমন কি স্থানীয় সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরে হামলার খবর পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামাইনগর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রেজা হোসেন, কুরচা গ্রামের রাজিব হোসেন এবং বিনোদবাড়ি গ্রামের আক্তার হোসেনের সেচ মটরের ৩টি ট্রান্সফরমার চুরি হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটি থেকে সাধারণ চোরের পক্ষে রাতের আঁধারে নিরাপত্তার ঝুঁকি নিয়ে ট্রান্সফরমার খুলে নেওয়া অসম্ভব। এতে করে স্পষ্ট বোঝা যায়, বিদ্যুৎ সংযোগ ও কারিগরি বিষয়ে অভিজ্ঞ একটি চক্রই এ চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত। আর এদের পেছনে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতির ভেতরেরই একটি অসাধু সিন্ডিকেট।

একই রাতে ব্রহ্মগাছা ইউনিয়নের চকমোহনবাড়ি গ্রামের আব্দুল হান্নান খানের গোয়ালঘরের শিকল কেটে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪টি গরু নিয়ে যায় চোরচক্র।


আপনার মতামত লিখুন :

One response to “চুরি-লুটপাটে অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কে রায়গঞ্জের জনগণ”

  1. idmahkota78 says:

    I’ve tried a few sites lately but this one really stands out. The interface is smooth and the payouts are fair. Definitely checking out idmahkota78 again tomorrow!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category