• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ (প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলা পরিষদ ডাক বাংলোয় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ (প্লাস) প্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন ধামইরহাট উপজেলার পলাশবাড়ী এলাকার রাবেতা বিনতে রমজান এর পরিবারের নিকট সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ওসি মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো,আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.আর.এম সাদাত, সহ-সভাপতি মো. আবাবিল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, অর্থ সম্পাদক তানভির আলম, রফিক, বেলাল, আবু সাইদ, রাকিব, সবুজ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর কবির। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছ তুলে দেন।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৭২৫-২৩৩৯৩৪
১৮/৯/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category