• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চুরি-ছিনতাই, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে বিশেষ গুরুত্বারোপ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

 

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশন (KCLC)-এর উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১, ৩০ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশন (KCLC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া।

 

এ ছাড়া সিসি ক্যামেরা ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আলোচনায় বক্তারা বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা সম্ভব হবে। এর ফলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করা সহজ হবে।

 

বিশেষ করে কিশোরগঞ্জে চাঁদাবাজি নির্মূলে সিসি ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

জেলা পুলিশের এ উদ্যোগের ফলে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং অপরাধ সংঘটনের পর প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তিনির্ভর এ উদ্যোগকে কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category