• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

ধামইরহাটে সূর্যপূজা করতে গিয়ে যুবকের আকস্মিক মৃত্যু!

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ঘুকশিনদীতে হিন্দুধর্মের সূর্যপূজা করার সময় মিলন দাস রবি (২৯) নামের এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে।তিনি ধামইরহাটে এক আত্নীয়ের বাসায় বেড়াতে এসে ছিলেন বলে জানা গেছে।

রবিবার (১৫ নভেম্বর) ধামইরহাট উপজেলার স্হানীয় ঘুকশিনদীতে সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সূর্য পূজা করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় নিহত মিলন দাস রবি দিনাজপুর জেলার হাঁসপুকুরিয়া এলাকার বাসিন্দা।তিনি ধামইরহাটে আত্নীয়েয় বাড়ী বেড়াতে এসে এমন আকর্ষিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

ধামইরহাট থানা পুলিশ,আত্নীয় ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মিলন দাস রবি ধামইরহাটে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন রবিবার সকালে তিনি ঘুকশিনদীতে স্থানীয় হিন্দু সাথে সূর্যপূজায় অংশ নেন। পূজা চলাকালীন মিলন রবি দাস হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত নিহতের মরদেহ উদ্ধার করে ধামইরহাট থানা হেফাজতে নেওয়া হয় এবং লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনে প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের হাতে দেওয়া হবে।

এস আই মিলন

ধামইরহাট প্রতিনিধি নওগাঁ

তাং ১৫-১১-২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category