• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে বিএনপি মনোনীত ৫নং আড়ানগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা গোমস্তাপুরে উপজেলা সমাজসেবা অফিস ও নাগরিক সমাজ সংগঠনের সংলাপ অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

ধামইরহাটে বিএনপি মনোনীত ৫নং আড়ানগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার ৫নম্বর আড়ানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি।

 

সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার পলাশবাড়ি বাজারে অনুষ্ঠিত এক কর্মীসভায় মো. শামীম কবির মিল্টনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় ভাবে তার নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা। শামীম কবির মিল্টন বর্তমানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এ সময় কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম প্রমুখ।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় ভাবে প্রার্থীর নাম ঘোষণা করার পরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে একসাথে নির্বাচন অনুষ্ঠিত হবে।আবার চায়ের দোকানে ভোটের আলোচনায় মুখরিত হবে এমনটায় আশা করছে প্রার্থী,ভোটার, সমর্থক সবাই।

 

এস আই মিলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধ

০১৮৮৬-২৩৩৯৩৪

২৩/১১/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category