• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ ধামইরহাটে বিএনপি মনোনীত ৫নং আড়ানগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা গোমস্তাপুরে উপজেলা সমাজসেবা অফিস ও নাগরিক সমাজ সংগঠনের সংলাপ অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতায় রয়েছে ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্ত। এই রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১০ মাসে চোরাচালানবিরোধী অভিযানে ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।

১০ মাসের উল্লেখযোগ্য জব্দ তালিকা

স্বর্ণ, অস্ত্র ও গোলাবারুদ: ১.৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি।

মাদকদ্রব্য: ইয়াবা (৫৪,২২০ পিস), হেরোইন (৩.৯৬৬ কেজি), গাঁজা (১,০০১.৯২ কেজি), ক্রিস্টাল মেথ/আইস (২.২৯০ কেজি), বিদেশি ও দেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন এবং বিভিন্ন প্রকার ট্যাবলেট।

চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযান ও ব্যাটালিয়নের সাফল্য

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপ-অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ দল শিবগঞ্জের ধোবড়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করে। এছাড়া গত এক বছরে এই ব্যাটালিয়ন প্রায় ১৩ কোটি ৮৭ লক্ষ ২৯ হাজার ৯৫৯ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

বিজিবির বার্তা ও সহযোগিতার আহ্বান

মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট রোধেও কাজ করছে রংপুর রিজিয়ন। সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সীমান্তবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category