• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

উপ-পরিচালকের ফেসবুক মন্তব্যের জেরে স্বাস্থ্য অধিদপ্তরে বিএমএসএফ প্রতিনিধি দল

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি / ১১০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

উপ-পরিচালকের ফেসবুক মন্তব্যের জেরে স্বাস্থ্য অধিদপ্তরে বিএমএসএফ প্রতিনিধি দল

 

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশব্যাপী সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে যায়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত না থাকায় প্রতিনিধি দল অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও উপ-পরিচালকের ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলে। পরে মোবাইল ফোনে উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির সঙ্গে কথা হলে তিনি জানান, হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করেছিলেন।

এ বিষয়ে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন জানান, সংগঠন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফ বলেন, উপ-পরিচালকের মন্তব্যের প্রকৃত উদ্দেশ্য যাচাই করা হবে। তিনি বলেন, যদি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ মন্তব্য করা হয়ে থাকে, তবে সেটি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। আর যদি সাংবাদিক সমাজকে বিদ্রূপ করে মন্তব্যটি করা হয়ে থাকে, তাহলে সংগঠন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, সম্প্রতি ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


আপনার মতামত লিখুন :

২ responses to “উপ-পরিচালকের ফেসবুক মন্তব্যের জেরে স্বাস্থ্য অধিদপ্তরে বিএমএসএফ প্রতিনিধি দল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category